প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে নিখোঁজ ছাত্র উদ্ধার পেলেন হাসপাতাল | প্রিয় বরিশাল বরিশালে নিখোঁজ ছাত্র উদ্ধার পেলেন হাসপাতাল | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে নিখোঁজ ছাত্র উদ্ধার পেলেন হাসপাতাল

বাবুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বরিশালে নিখোঁজ ছাত্র উদ্ধার পেলেন হাসপাতাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র মোঃ মহি উদ্দিন রাকিব (২০) নিখোঁজ হওয়ার তিন দিন পর উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের সাতমাইল ইউনিক পাম্পের কাছে তাকে হাত-পা বধা ও মুখে পলিথিন ঢোকানো অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়।

পরিবার তাকে মুমূর্ষু অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিখোঁজ হওয়ার ঘটনায় ২০ জুন বাবুগঞ্জ থানায় রাকিবের বড় বোন একটি জিডি দায়ের করেন (জিডি নং-৮০৮)।

অপহৃত রাকিব জানান, “২৯ জুন সন্ধ্যার দিকে দেহেরগতি ইউনিয়নের আবুল কালাম কলেজ রোডে একটি নির্বাচনী মিছিলের পিছন থেকে কয়েকজন আমাকে কালো কাপড়ে চোখ বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়। এর পর কী হয়েছে তা বলতে পারব না।”

রাকিবের পরিবার জানান, কে বা কারা তাকে অপহরণ করেছে এবং কেন তা তারা জানতে পারেনি। কেউ মুক্তিপণ দাবী করেনি। তবে রাকিবের সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে।

মহি উদ্দিন রাকিব বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের ওসমান ফকিরের ছেলে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102