প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৯ | প্রিয় বরিশাল দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৯ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৯

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবরেটরিতে ১২ হাজার ২৮৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারি শুরুর পর দেশে এ পর্যন্ত মোট ৩৬ লাখ ৫১ হাজার ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই সময়ের মধ্যে পরীক্ষা তুলনায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৮ হাজার ১২৭জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৫৭জন (৭৫ দশমিক ৭৬ শতাংশ) ও নারী ১ হাজার ৯৭০ জন (২৪ দশমিক শূন্য ২৪ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৬জনের ম‌ধ্যে চ‌ল্লিশোর্ধ্ব একজন, পঞ্চা‌শোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন র‌য়ে‌ছেন। ‌

বিভাগীয় হি‌সে‌ব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের ম‌ধ্যে ঢাকা বিভা‌গে ১১ জন এবং রাজশাহী, খুলনা, ব‌রিশাল, রংপুর এবং সিলেটে এক করে রয়েছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102