প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ভিডিও ভাইরালের হুমকিতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ বরিশালে ভিডিও ভাইরালের হুমকিতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
ধর্ষণ

বিয়ে হয়েছে, তবে এখনো অনুষ্ঠান হয়নি। এরইমধ্যে বরিশাল নগরীর বিবির পুকুর পাড়ের একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন নববিবাহিত দম্পতি। এই রাত্রিযাপনই কাল হয়েছে নববধূর জন্য।

স্বামীর সঙ্গে রাত্রিযাপনের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি ও পরে ডিলেট করার আশ্বাস দিয়ে একটি বাসায় নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় নববধূকে।

এই অভিযোগে মামলা হলে পুলিশ অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা।

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে বরিশালের এয়ারপোর্ট থানার রহমপুর এলাকার একটি বাসায় ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হোটেল বয় জাহিদ হোসেন ও শাহীন হাওলাদার। অন্যরা হলেন- শাহ আলম, সবুজ হাওলাদার ও মিঠু।

ভুক্তভোগী নববধূর বরাত দিয়ে পুলিশ জানায়, আবাসিক হোটেলের স্টাফ (হোটেল বয়) জাহিদ গৃহবধূকে খবর দিয়ে জানায় তার স্বামীর সঙ্গে রাত্রিযাপনের একটি ভিডিও শাহীন হাওলাদার নামে এক যুবকের কাছে তিনি দেখেছেন। এ খবরে গতকাল রাতে হোটেলে ছুটে যান গৃহবধূ। শাহীন এসে জানান, ভিডিও যে মোবাইলটিতে রাখা সেটি তিনি বাসায় রেখে এসেছেন। এরপর শাহীন ভিডিওটি ডিলেট করতে গৃহবধূকে তার বাসায় যাওয়ার কথা বলেন।

নববধূকে বরিশাল নগরীর অদূরের রহমতপুর এলাকার একটি বাসায় নিয়ে যান শাহীন। সেখানে একটি রুমে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। আজ সকালে পুলিশকে বিষয়টি জানান ভুক্তভোগী। এ ঘটনায় মামলা দায়েরের পর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102