প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর, পৌর বিএনপির আহ্বায়কসহ গৌরনদীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর, পৌর বিএনপির আহ্বায়কসহ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে চাঁদাবাজি মামলায় পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
পৌর বিএনপি নেতা

গৌরনদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৪

বরিশাল: গৌরনদীতে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (রাত) সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে তাদের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, টরকী বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী এস এম জামিল হাসান মিঠু সিকদারকে মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত নাজমুল হাসান মিঠু ফোন করে ব্যবসায়ীকে সেনা ক্যাম্পে আসতে বলেন এবং অভিযোগ করেন যে, অতীতে আওয়ামী লীগের সময়ে তিনি সুবিধা নিয়েছেন। এরপর ব্যবসা চালিয়ে যেতে হলে দেড় লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেওয়া হয়।

তবে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার রাতে অভিযুক্তরা ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তার বোনও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার বোন বিষয়টি নিকটস্থ সেনা ক্যাম্পে জানালে সেনা সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু এবং যুবদল কর্মী সজীব শরীফ।

এদিকে ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যবসায়ী মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

অন্যদিকে এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102