প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রত্যাহারের দাবি | প্রিয় বরিশাল বরিশাল পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রত্যাহারের দাবি | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশাল পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
বরিশাল পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রত্যাহারের - priyo barishal

নিজস্ব প্রতিবেদক :: সদ্য ঘোষিত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বরিশাল নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন জুয়েল বলেন, গত ৭ জানুয়ারি সরকারি বরিশাল পলিটেকনিক কলেজের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। কিন্তু ওই কমিটিতে আদর্শিক, যোগ্য, মেধাবী ও ত্যাগী ছাত্র নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। প্রকাশিত ওই কমিটির আহবায়ক ফয়সালুর রহমান ইমন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মিশনকে বিগত দিনে কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। এমনকি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া তার ছাত্রত্ব নেই। সদস্য সচিব মিশন জেলা ছাত্রলীগের এক প্রভাবশালী সহ-সভাপতির কর্মী।

তিনি বলেন, এরকম অযোগ্য, অছাত্র দিয়ে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটিতে আমরা হতাশ ও মর্মাহত। আদর্শিক, যোগ্য, মেধাবী ও ত্যাগী ছাত্রনেতা থাকার পরেও একজন ছাত্রত্বহীন ও ছাত্রলীগের সক্রিয় কর্মীসহ নতুন মুখ দিয়ে হাস্যকর পকেট কমিটি গঠন করায় সাধারণ নেতাকর্মীরা এ বিতর্কিত কমিটির ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারছে না। সমন্বয়হীনতার অভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ছে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাবাব হোসেন, যুগ্ম আহবায়ক মো. শামীম ও যুগ্ম আহবায়ক তন্ময় ইসলাম।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102