প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল উজিরপুরে শিশু যৌন নিপীড়ন: স্থানীয়দের প্রতিক্রিয়া ও অভিযুক্তের বরিশাল উজিরপুরে শিশু যৌন নিপীড়ন: স্থানীয়দের প্রতিক্রিয়া ও অভিযুক্তের
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালের উজিরপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বলৎকার

বরিশালের উজিরপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, এলাকায় তোলপাড়

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক ১৩ বছর বয়সী শিশুকে বলৎকার করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ নজরুল ইসলাম।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দুপুর ১২টার দিকে সেনেরহাট সংলগ্ন আব্দুস সালামের স্ব-মিল এলাকায় একটি পরিত্যক্ত দোকানে প্রলোভন দেখিয়ে শিশুটিকে সোহান বলৎকার করে। পরে শিশুটি অসুস্থ্য হলে পরিবারের কাছে বিষয়টি জানায়।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযোগের পর ক্ষুব্ধ জনতা ২৩ নভেম্বর রাত ৮টায় সোহানকে কচুয়া পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রাখে। এ সময় সোহান ঘটনার সত্যতা স্বীকার করলে স্থানীয়রা তাকে ঝাড়ু দিয়ে পেটানো করে।

পিতার হস্তক্ষেপ ও এলাকায় আতঙ্ক

পরবর্তীতে সোহানের পিতা এবং কচুয়া ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের সরদারও নিজ হাতে সোহানকে জুতাপেটা করে। স্থানীয়দের অভিযোগ, সোহানের বিরুদ্ধে পূর্বেও ধর্ষণ, বলৎকার, ইভটিজিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

এছাড়া আব্দুল কাদের সরদারের বিএনপি নেতা হওয়ার কারণে, তিনি ও তার পুত্র মাসুম সরদার ও সোহান সরদার ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি, জমি দখলসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। ফলে সাধারণ মানুষ আতঙ্কিত ও হতাশ।

স্থানীয়দের প্রতিক্রিয়া

গ্রাম পুলিশ নজরুল ইসলাম বলেন, “তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। আমি থানায় বিষয়টি জানাবো।”

সেনেরহাটের এক চা দোকানী জানিয়েছেন, “সোহান খুবই বাজে প্রকৃতির লোক। বলৎকারের ঘটনায় সবাই লজ্জিত। মেয়েরা তার ভয়ে স্কুলে যেতে ভয় পাচ্ছে।” স্থানীয়রা তাঁর গ্রেপ্তার দাবি করেছেন।

এ ঘটনায় এলাকাবাসী বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করা যায়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102