প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম চর্তুমুখী ষড়যন্ত্রের শিকার | প্রিয় বরিশাল বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম চর্তুমুখী ষড়যন্ত্রের শিকার | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম চর্তুমুখী ষড়যন্ত্রের শিকার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
নরুল ইসলাম

বরিশাল সিটি করপোরেশনের স্টল শাখায় বাজার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে নিয়োগ পান মোঃ নুরুল ইসলাম।বাজার ও স্টল শাখায় নিয়োগপ্রাপ্ত হয়ে সততা ও দক্ষতার সাথে তিনি সিটি করপোরেশনের কাজের স্বার্থে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী একজন একনিষ্ঠ কর্মী মোঃ নুরুল ইসলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামী আদর্শের সাথে আপোস না করায় সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরীচ্যুত হন এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হন। পরবর্তীতে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দাখিল করেন এবং ২০২৪ সালে চাকুরী ফিরে পেয়ে পুনঃরায় দক্ষতা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে তিনি বিভাগীয় প্রার্থী হিসেবে বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় ১ম স্থান অধিকার করে চীফ এ্যাসেসর পদে নিয়োগ বোর্ডের সুপারিশপ্রাপ্ত হন। বর্তমানে তিনি চীফ এ্যাসেসর পদে কর্মরত রয়েছেন।

কর ধার্য্য এবং কর আদায় শাখার সূত্রমতে তিনি সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তার মত যোগ্য ব্যাক্তি নিয়োগপ্রাপ্ত হওয়ায় শাখায় কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয় ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

বিসিসি সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল  মোঃ নুরুল ইসলাম এর কাছ থেকে অনৈতিকভাবে কোনও ফায়দা নিতে না পারায় এবং তার কাজে ঈর্ষান্বিত হয়ে  মিথ্যা তথ্য  ও বিভিন্ন ভাবে প্রপাগাণ্ডা ছড়িয়ে তাকে হয়রানি ও সামাজিকভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিসিসি’র চীফ এ্যাসেসর মোঃ নুরুল ইসলাম জানান, তিনি একটি কুচক্রী মহলের মিথ্যা প্রপাগাণ্ডা এবং প্রতিহিংসার শিকার। তিনি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102