প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে হাদির গ্রামের বাড়িতে চুরির পর, পাহারায় পুলিশ! | প্রিয় বরিশাল হাদির গ্রামের বাড়িতে চুরির পর, পাহারায় পুলিশ! | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

হাদির গ্রামের বাড়িতে চুরির পর, পাহারায় পুলিশ!

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
হাদি

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনার পর নিরপত্তা জোরদার করা হয়েছে। তার বাড়িসহ আশপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। এ ঘটনার পর তার বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদারের বিষয়টি  নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।

তিনি বলেন, শনিবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। ইতোমধ্যে পুলিশের ঝালকাঠি জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর চুরির বিষয়ে তদন্ত চলমান আছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টায় শিফট করে সেখানে চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

হাদির বাড়িতে চুরির ঘটনার এখন পর্যন্ত  কাউকে গ্রেপ্তার না করার প্রতিবাদ জানিয়েছেন  সাধারণ মানুষ।

এদিকে হাদি গুলিবিদ্ধের ঘটনায় সারাদেশের মতো নিজ জন্মভূমি নলছিটিতেও প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। এসব কর্মসূচি থেকে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হচ্ছে।

হাদির প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদির পরিবার একটি ধার্মিক পরিবার তার বাবা মাওলানা আবদুল হাদিও ছিলেন অত্যন্ত মিষ্টভাষী সৎ মানুষ। ওসমান হাদি তার বাবার মতোই স্পষ্টবাদী সৎ মানুষ। তিনি আট থেকে দশ বছর আগে নলছিটি ছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এই সুগন্ধা নদীর তীরেই আমাদের সঙ্গে তার ছোটবেলা কেটেছে। এখনও নলছিটি আসলে সে অত্যন্ত বিনয়ীভাবে আমাদের সঙ্গে কথা বলেন। এমন একটা মানুষ শুধু দেশের পক্ষে কথা বলার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুস্থতা কামনা করছি।

প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলেই ঢাকায় চলে যান পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে নলছিটিতে হাদির পৈত্রিক বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102