প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মেহেন্দিগঞ্জে ইউপি সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ | প্রিয় বরিশাল মেহেন্দিগঞ্জে ইউপি সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

মেহেন্দিগঞ্জে ইউপি সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
মেহেন্দিগঞ্জ

স্টাফ রিপোর্টার : মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শনগর ইউনিয়ন পরিষদের সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে ফেসবুকের ফেক পেজে অপপ্রচার করছে একটি চাদাঁবাজ গ্রুপ। বরিশাল নিউজ ২৪ নামক একটি ফেক পেজে ১৬ ডিসেম্বর এই অপপ্রচার করা হয়। ফেক পেজটি থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপেও পোষ্ট করা হয়।

পেজে উল্লেখিত ” লাখ লাখ টাকার বিনিময়ে জন্ম সনদ করে আইডি কার্ড পেতে সহায়তার করে রোহিঙ্গা শরনার্থীদের স্থায়ী বাংলাদেশের নাগরিক সাহায্য” করার অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।একটি চক্র সচিব ইউসুফ খলিফার নিকট কল করে দু লাখ টাকা চাদাঁ দাবী করে। চাদাঁ দিতে অস্বিকার করলে চাদাঁবাজ গ্রুপ বরিশাল নিউজ ২৪ নামক ফেক পেজে অপপ্রচার শুরু করে।

 মেহেন্দিগঞ্জ উপজেলার ১৫ নং আদর্শনগর ইউনিয়ন পরিষদের সচিব ইউসুফ খলিফা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সৎ ও স্বচ্ছতা এবং সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন চাকুরীতে যোগদানের পর থেকে। তার সুনাম নষ্ট করার জন্য একটি হ্যাকার ও চাদাবাজঁ গ্রুপ ষড়যন্ত্র করে আসছে ।তারই অংশ হিসেবে সচিব ইউসুফ খলিফার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপতথ্য ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সচিব ইউসুফ খলিফা আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে সুত্র নিশ্চিত করেছেন ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102