প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বরিশালে | প্রিয় বরিশাল প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বরিশালে | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বরিশালে

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
গুলি

বরিশাল মহানগরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে এক পক্ষ হামলা করেছে অপর পক্ষের ওপর। এ সময় ফাঁকা গুলিবর্ষণ করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে মহানগরের খালেদাবাদ রিফিউজি কলোনিতে এ ঘটনা ঘটে। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অস্ত্র নিয়ে ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর গতকাল বিকালে যৌথবাহিনী কলোনিতে অভিযান চালালেও তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার ব্যাপারে খালেদাবাদ কলোনির এক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেল ও রকির মধ্যে বিরোধ রয়েছে। রাতে রুবেল বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় রকি দা নিয়ে রুবেলকে ধাওয়া দেয়। রুবেল পালিয়ে যায়। কিছুক্ষণ পর রকি তার ভাই বায়জিদ ও সুজন দুটি মোটরসাইকেলসহ ১৫/২০ জন মিলে তিনটি পিস্তল উঁচিয়ে রুবেলের বাসার সামনে এসে ধাওয়া শুরু করে। এ সময় রকি ও সুজনের হাতে থাকা পিস্তল থেকে ফাঁকা গুলি চালায়। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার ১৫/১৬ ঘণ্টা পর মহানগর পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা যৌথভাবে অভিযান করে। তবে তারা কাউকে ধরতে পারেনি। এ বিষয়ে বরিশাল মহানগরের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, এ ধরনের ঘটনা পরবর্তীতে যাতে আর না ঘটে সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102