প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে বরিশালের সবজির বাজারে | প্রিয় বরিশাল অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে বরিশালের সবজির বাজারে | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে বরিশালের সবজির বাজারে

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
সবজি

পর্যাপ্ত সরবরাহ থাকায় বরিশালে কমেছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে প্রতিটি সবজির দাম ৫-১০ টাকা কমেছে। এতে খুচরা বাজারেও আগের তুলনায় কিছুটা দাম কমেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি গত সপ্তাহে ১২-১৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ১০-১২ টাকা, বাঁধাকপি গত সপ্তাহে ১০-১২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৮-১০ টাকা, সিম গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, এছাড়া কাঁচামরিচ গত সপ্তাহে ৪০-৪৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা, বেগুন গত সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-৩০ টাকা বিক্রি হচ্ছে, করলা গত সপ্তাহে ৩৫-৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৮-৩০ টাকা, বরবটি গত সপ্তাহে ৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা, পেঁপে গত সপ্তাহে ২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫ টাকা, লাউ গত সপ্তাহে ৩০-২৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো গত সপ্তাহে ৭০-৮০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬৫-৭০ টাকা, গাজর ৩০-৩৫ টাকা, কাঁচকলা ২০ টাকা ও লেবু ১০-১২ টাকা হালি বিক্রি হচ্ছে।

এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ১৫-২০ টাকা, সিম ৪০-৪৫ টাকা, কাঁচামরিচ ৪০-৪৫ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, করলা ৩৫ টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা ও লেবু ১২-১৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জাগো নিউজকে জানান, এখন সব সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে তাই দামও নাগালের মধ্যে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়।

সূত্র: জাগো নিউজ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102