প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাবুগঞ্জে আব্দুল হালিমকে নিয়ে অপপ্রচার, হু/মকি দেওয়ার অ/ভিযোগে থানায় জিডি | প্রিয় বরিশাল বাবুগঞ্জে আব্দুল হালিমকে নিয়ে অপপ্রচার, হু/মকি দেওয়ার অ/ভিযোগে থানায় জিডি | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বাবুগঞ্জে আব্দুল হালিমকে নিয়ে অপপ্রচার, হু/মকি দেওয়ার অ/ভিযোগে থানায় জিডি

বাবুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
আব্দুল হালিম

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি বৈধ জমি দলিলকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুল হালিম হাওলাদার অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির মানহানি ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়া এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয,গত ৯ ডিসেম্বর রহমতপুর সাব-রেজিস্ট্রি অফিসে আইনানুগভাবে ৫ শতাংশ জমির একটি দলিল রেজিস্ট্রি হয় (দলিল নম্বর–২৫৭১/২৫)। দলিল সম্পন্ন হওয়ার পর রুবেল সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি সংবাদ পোস্ট করেন, যেখানে যাচাই-বাছাই ছাড়াই অভিযোগ আনা হয় যে ৯০ বছর বয়সী সেতারা বেগমকে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে তার বড় ছেলে আব্দুল হালিম হাওলাদার জমি লিখে নিয়েছেন।

অভিযুক্ত আব্দুল হালিম হাওলাদার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেন,
“আমার মা সম্পূর্ণ স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে আমাকে ৫ শতাংশ জমি দলিল করে দিয়েছেন। কোনো ধরনের জোরপূর্বকতা, ভয়ভীতি কিংবা প্রতারণার ঘটনা ঘটেনি।”

সংবাদে উদ্ধৃত বক্তব্যের বিষয়ে গুরুতর আপত্তি জানিয়েছেন সেতারা বেগমের বড় মেয়ে নাসরিন আক্তার। ফোনে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে বলেন,
“আমি এই ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার অনুমতি ছাড়া আমার নাম ও বক্তব্য ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও বলেন,

“আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার মা এর জমি সবাই নিয়েছে এখন যদি আব্দুল হালিম পায় তাহলে মা তাকে দিবে এটা তার ইচ্ছা তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। সংবাদে আমার নামে যেসব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ বানানো।”

তাছাড়া সেতারা বেগমের আরো ২ মেয়ের সাথে যোগাযোগ করলে তারা বলেন এই বিষয়ে আমরা কিছুই জানি না এবং আমরা কোনো অভিযোগ ও করিনি।

বিষয়টি তদন্ত করে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সংবাদটিতে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য থাকার প্রেক্ষিতে তা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন। অভিযোগে উল্লেখ করা হয়,সংবাদটি করানো ব্যক্তি হাফিজুর রহমান ও আব্দুর রহিম থানার নির্দেশ অমান্য করে সংবাদটি অপসারণ না করে বরং আব্দুর রহিম নিজ ব্যক্তিগত ফেসবুক আইডিতে তা পুনরায় শেয়ার করেন। এছাড়া কথিত শালিশদার আব্দুর রহিম এই অপপ্রচারের সাথে জড়িত বলে জানা তারা।

মো : নাজমুল হাসান বলেন আমার পবতার বিরুদ্ধে অপ প্রচার ও আমাকে হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।শিঘ্রই অপপ্রচারকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবো।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102