প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ই/য়াবার নতুন রুট এখন বরিশাল | প্রিয় বরিশাল ই/য়াবার নতুন রুট এখন বরিশাল | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ই/য়াবার নতুন রুট এখন বরিশাল

অনলাইন ডেক্স
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
ইয়াবা

মাদক ব্যবসায়ীরা বদলে ফেলছে ইয়াবা চালানের রুট।এ মরননেশার চালান এখন চট্টগ্রামের বদলে টেকনাফ থেকে সরাসরি গভীর সমুদ্র দিয়ে বরিশাল, বরগুনা এবং পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা দিয়ে সবখানে সরবরাহ করা হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে র‌্যাব চট্টগ্রাম সমুদ্রে টহল জোরদার করে টেকনাফ থেকে চট্টগ্রাম রুটে অভিযান চালিয়ে ইয়াবার বেশ কয়েকটি বড় বড় চালান আটক করে। এজন্য মাদক ব্যবসায়ীরা বর্তমানে তাদের রুট পরিবর্তন করে।

এর আগে দুপুরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ৭ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করে র‌্যাব-৭। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মাছ ধরার ১টি ট্রলার জব্দ করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে চট্টগ্রামের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে আটক করা ট্রলার এমভি রিফাতে তল্লাসি করে পাটাতনের নিচ থেকে ইয়াবাসহ ৭ জনকে আটক করে। এদের মধ্যে ৪ জন মিয়ানমারের নাগরিক।

আটকরা হলেন টেকনাফের মো. ফারুক (২৯), বার্মা থেকে বাংলাদেশে আসা বর্তমানে টেশনাফের গোদারবিলের বাসিন্দা মো. নবী হোসেন (৩৮), বার্মা থেকে বাংলাদেশে আসা মো. ইসাক (৩০), বার্মা থেকে বাংলাদেশে আসা মো. শরিফ হোসেন (৩৭), বরগুনার মো. ফারুক (৩৮), কক্সবাজারের মো. সামছুল (১৯ ) এবং বার্মা থেকে আসা নুরুল আমিন (৩৯)।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

আটকদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এ পর্যন্ত মোট তিন বারে ২ লাখ করে মোট ৬ লাখ ইয়াবা মিয়ানমার থেকে বরিশালে নিয়ে আসে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102