প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক | ৩২ পিস ইয়াবা উদ্ বরিশাল কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক | ৩২ পিস ইয়াবা উদ্
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

বরিশালে বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
ইয়াবা ব্যবসায়ী আটক

বরিশালের কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। অভিযানের সময় তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই (নিঃ) হরষিৎ মন্ডলের নেতৃত্বে একটি টিম নগরীর ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি পাসর্পেটি গলিতে তল্লাশি চালায়। অভিযানের সময় দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. বাপ্পি হাওলাদার (২২) নামের যুবক। পুলিশ বাপ্পি হাওলাদারের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় তার সহযোগী মো. ইমরান হোসেন রুজবেল্ট (৩৬) পলাতক হওয়ার সুযোগ পায়।

পুলিশ জানিয়েছে, আটক বাপ্পি হাওলাদার ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন এবং পলাতক আসামি এ কাজে তাকে সহযোগিতা করছিলেন।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর পড়ুন: বরিশাল জেলার সাম্প্রতিক খবর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102