প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে হঠাৎ কেন সিঙ্গাপুরে ফখরুল? | প্রিয় বরিশাল হঠাৎ কেন সিঙ্গাপুরে ফখরুল? | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

হঠাৎ কেন সিঙ্গাপুরে ফখরুল?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
হঠাৎ কেন সিঙ্গাপুরে ফখরুল- priyo barishal

বিএনপিতে যখন ভাঙ্গনের শব্দ। দেশে যখন পৌর নির্বাচনের উত্তাপ। ঠিক সেই সময়, বিএনপির একমাত্র অভিভাবক, দলের মহাসচিব গোপন মিশনে সিঙ্গাপুরে গেলেন। এসময়ে তার সিঙ্গাপুর সফর নিয়ে দলের ভেতর তোলপাড় শুরু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুর গেছেন। কিন্তু এসময়ে সস্ত্রীক সিঙ্গাপুর সফর নিয়ে প্রশ্ন উঠেছে। এখন বাংলাদেশ থেকে কেউ সিঙ্গাপুরে গেলে তাকে ১৪ দিনে কোয়ারেনটাইনে থাকতে হয়। মির্জা ফখরুলের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটার কোন কারণ নেই। ১৪ দিন কোয়ারেনটাইন করে তারপর তিনি চিকিৎসা নেবেন। অর্থাৎ একমাস দেশের বাইরে থাকবেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া এখন থেকেও নেই। দলীয় কোন কর্মকাণ্ডে তিনি নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও লন্ডনে পলাতক। ফলে, গত কয়েকবছর বিএনপির প্রধান নেতা হলেন মির্জা ফখরুল। অথচ তিনি সিঙ্গাপুরে গেলেন গোপনে, কোন ভারপ্রাপ্ত মহাসচিবকে দায়িত্ব না দিয়েই। এনিয়ে দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল কি স্রেফ স্বাস্থ্য পরীক্ষার জন্য গেছেন, না অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন, সে প্রশ্নও উঠেছে।

গত কিছুদিন ধরেই বিএনপিতে নানারকম মেরুকরণ চলছে। দলের ভেতর অনেক এবং অস্থিরতা প্রকাশ্য রূপ নিয়েছে। মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে কর্নেল (অব:) অলি আহমেদের সঙ্গে বিএনপির একটি অংশের যোগাযোগ বিএনপির অনেকের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে। এর মধ্যে মির্জা ফখরুল কেন সিঙ্গাপুর গেলেন। এখন চলছে পৌরসভা নির্বাচন। মাঠ পর্যায়ের এই নির্বাচনকে বিএনপির অনেকেই অস্তিত্ব রক্ষার নির্বাচন মনে করছেন। এই নির্বাচনকে ঘিরে বিএনপি মহাসচিবের ভূমিকা প্রশ্নের মুখে। নির্বাচনের মাঝ পথে তার দীর্ঘ বিদেশে অবস্থান প্রার্থীদের দূর্বল করবে বলেও মনে করছেন বিএনপির অনেক নেতা। সাম্প্রতিক সময়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর মধ্যেও বিদ্রোহ দেখা দিচ্ছে। যেদিন রাতে ফখরুল সিঙ্গাপুর গেলেন সেদিনই পুর্নাঙ্গ কমিটির দাবীতে ছাত্রদলের কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর মধ্যেও ক্রমশ: অসন্তোষ প্রকাশ্য হচ্ছে।

অনেকেই মনে করছেন, বেশ কিছুদিন ধরেই বিএনপির রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন মির্জা ফখরুল। একধরনের হতাশা দেখা দিয়েছে তার মধ্যে। তিনি দলের ভেতরে বাইরে নানা ঘটনায় ক্ষুব্ধ। এসব কারণেই তার এই সাময়িক বিরতি, আবার কেউ কেউ মনে করেন, নতুন রাজনৈতিক প্রক্রিয়া গোছাতেই তিনি সিঙ্গাপুর গেছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102