প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে হিজলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযান: ১৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ হিজলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযান: ১৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

হিজলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযান, জব্দ ১৭ লাখ মিটার কারেন্ট জাল

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
নেট জাল

হিজলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযান, জব্দ ১৭ লাখ মিটার কারেন্ট জাল

বরিশালের হিজলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত উপায়ে মাছ শিকার বন্ধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক জেলেকে জরিমানাও করা হয়েছে।

শুক্রবার হিজলা উপজেলার মৎস্য বিভাগের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

এদিকে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীর তীরবর্তী প্রেম বাজার, পুরান হিজলা, চর দুর্গাপুর ও চর মেমানিয়াসহ মোট চারটি চরে একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় প্রায় ৮০টি মাছ ধরার ট্রলার তল্লাশি চালিয়ে জাটকা নিধনে ব্যবহৃত ১৭ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যা মৎস্য আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।

এছাড়াও নিষিদ্ধ জাল ব্যবহার ও জাটকা শিকারের দায়ে ইব্রাহিম নামের এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা সকল কারেন্ট জাল আদালতের নির্দেশে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান নিয়মিত চালানো হবে। এতে করে নদীর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।

আরও পড়ুন:
জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা |
মৎস্য আইন ও দণ্ডবিধি

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102