প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সভা বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সভা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন লোগো

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বরিশাল সদর উপজেলার মনোরম নিসর্গ পার্কে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা।

সাধারণ সভায় গত দুই বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ এবং আর্থিক হিসাব-নিকাশ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এসব প্রতিবেদন অনুমোদন করা হয়।

সভা শেষে সদস্যদের অধিকাংশের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102