প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিদ্যুৎ লাইন নিয়ে হামলা | প্রিয় বরিশাল বিদ্যুৎ লাইন নিয়ে হামলা | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বিদ্যুৎ লাইন নিয়ে হামলা

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
সংঘর্ষ

গৌরনদীতে সংঘর্ষে নারী আহত

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের কারেন্টের লাইন স্থাপনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পারভীন বেগম (স্বামী: ফরহাদ সরদার) নামে এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে টাওয়ার রোড এলাকায় পারভীন বেগমের ছেলে ফয়সাল সরদারের বাড়িতে বিদ্যুতের লাইন সংযোগ দিতে গেলে একই এলাকার মাহাতী রাড়ী (পিতা: ফরীদ রাড়ী) ও জুবায়ের (পিতা: কাবুল সরদার) বাধা প্রদান করেন।

কথা-কাটাকাটির একপর্যায়ে হামলা

প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পারভীন বেগমের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি শারীরিকভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

থানায় লিখিত অভিযোগ

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল অঞ্চলের সর্বশেষ স্থানীয় খবর পেতে ভিজিট করুন:
প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102