প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বানারীপাড়ায় মামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ | প্রিয় বরিশাল বানারীপাড়ায় মামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বানারীপাড়ায় মামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
বানারীপাড়া

হত্যা প্রচেষ্টার পর নারী নির্যাতন মামলা

বরিশালের বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলাকে ভিন্নখাতে নিতে পাল্টা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।

প্রথমত জানা যায়, উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামে জমিসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে গত ২৫ জানুয়ারি বিকেলে প্রতিপক্ষের হামলায় সিদ্দিকুর রহমান সরদার (৭০), তার দুই ছেলে ইউনুস সরদার (৪০) ও ইউসুফ সরদার (৪৫), স্ত্রী নুরজাহান (৬০) এবং মেয়ে ফেরদৌসী (৩৮) গুরুতর আহত হন।

কুপিয়ে আহত, লুট ৭০ হাজার টাকা

অভিযোগ অনুযায়ী, হামলার সময় বৃদ্ধ সিদ্দিকুর রহমানকে কুপিয়ে তার কাছে থাকা গরু বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে আহতদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হত্যা প্রচেষ্টা মামলা দায়ের

এ ঘটনায় ইউসুফ সরদার বাদী হয়ে ২৭ জানুয়ারি বানারীপাড়া থানায় চারজনকে নাম উল্লেখ করে এবং আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন—লিমন সরদার (২১), সজল সরদার (২০), লিজা বেগম (৪২) ও জয়নব বেগম (৩২)।

পাল্টা ধর্ষণ চেষ্টা মামলা

এদিকে, প্রতিপক্ষ প্রবাসী সোহেল সরদারের স্ত্রী লিজা বেগম ২৮ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আহত ইউনুস সরদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন।

ওই সময় ইউনুস সরদার শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হত্যা প্রচেষ্টা মামলার বাদী ইউসুফ সরদার দাবি করেন, তাদের মূল মামলাকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা করা হয়েছে।

তিনি সঠিক তদন্ত ও প্রকৃত হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। বিষয়টি বানারীপাড়া থানার ওসিকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিপক্ষের বক্তব্য মেলেনি

এ বিষয়ে লিজা বেগমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বরিশাল জেলার সর্বশেষ অপরাধ ও আদালত সংক্রান্ত খবর পেতে ভিজিট করুন:
প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102