প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মনপুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু | প্রিয় বরিশাল মনপুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

মনপুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মনপুরা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
আগুনে পড়া শিশু

খেলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা

ভোলার মনপুরা উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র তিন বছরের এক শিশু।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে খেলার ছলেই আগুনের সংস্পর্শে আসে শিশুটি। মুহূর্তেই তার শরীরে আগুন ধরে যায়।

এরপর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

পরবর্তীতে তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শিশুটি মারা যায়। নিহত শিশুটি স্থানীয় বাসিন্দা মো. মিজানের সন্তান বলে জানা গেছে।

এলাকায় শোকের ছায়া

এদিকে শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো মহল্লা। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

বরিশাল ও আশপাশের জেলার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন—
প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102