প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নবম পে-স্কেল দাবিতে বিসিসিতে কর্মচারী বিক্ষোভ | প্রিয় বরিশাল নবম পে-স্কেল দাবিতে বিসিসিতে কর্মচারী বিক্ষোভ | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

নবম পে-স্কেল দাবিতে বিসিসিতে কর্মচারী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
সিটি কর্পোরেশন

সকাল থেকে বিসিসি কার্যালয়ের সামনে অবস্থান

পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে-স্কেলসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মচারীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিসিসি কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তবে কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবেই এ প্রতিবাদ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

কর্মচারী ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ

বরিশাল সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূর খান।

এ সময় বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মানিক মৃধা এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মচারীরা অংশ নেন।

এদিকে বক্তারা অবিলম্বে নবম পে-স্কেল কার্যকর করার পাশাপাশি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা

পাশাপাশি দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

তাদের ভাষ্য, দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

বরিশালসহ দেশের সর্বশেষ খবর পেতে নিয়মিত ভিজিট করুন
প্রিয় বরিশাল।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102