প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মেঘনা নদীতে কারেন্ট জাল অভিযান | প্রিয় বরিশাল মেঘনা নদীতে কারেন্ট জাল অভিযান | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

মেঘনা নদীতে কারেন্ট জাল অভিযান

হিজলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
কারেন্ট জাল

মেঘনা নদীতে কারেন্ট জাল অভিযান

বরিশালের মেঘনা নদীতে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে চার জেলেকে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছে।

এছাড়া জব্দ করা ১২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল এই জরিমানা দেন।

এর আগে হিজলা উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে চার জেলেকে আটক ও কারেন্ট জাল জব্দ করে।

জরিমানা পাওয়া জেলেরা হলেন: হিজলা উপজেলার বাউশিয়া এলাকার কাঞ্চন দর্জি, একই এলাকার শহিদুল রাঢ়ী ও আছমত আলী এবং মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক এলাকার সজল হাওলাদার।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের সময় চার জেলেকে আটক করা হয় এবং ১২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা ও মুচলেকা দিয়ে জেলেরা মুক্ত হয়েছেন। হিজলা মৎস্য দপ্তর জানিয়েছে, জাটকা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102