প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিবাহবিচ্ছেদ রোধে আগৈলঝাড়ায় সচেতনতা সভা | প্রিয় বরিশাল বিবাহবিচ্ছেদ রোধে আগৈলঝাড়ায় সচেতনতা সভা | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বিবাহবিচ্ছেদ রোধে আগৈলঝাড়ায় সচেতনতা সভা

আগৈলঝাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
সচেতনতা সভা

বিবাহবিচ্ছেদ রোধে আগৈলঝাড়ায় সচেতনতা সভা

আগৈলঝাড়া (বরিশাল): দেশে উদ্বেগজনক হারে বিবাহবিচ্ছেদের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এর কারণ ও প্রতিকার নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বাগধা কলেজ এন্ড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও প্রধান আলোচনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি মো. শাহ আলম রাঢ়ী।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া।

এ ছাড়া সহ-অধ্যাপক মো. আকরাম উদ্দিন খান, মো. বাবুল খান, কেএম রেজাউল ফেরদৌস রুশো, শিক্ষার্থী ফাতেমা খানম, ঝর্না খানম, নাদিয়া খানম, সৌরভ খান ও নিপা খানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন।

এদিকে আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, সাংবাদিক মো. মাহমুদ মোল্লা।

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এসএম ওমর আলী সানি, আইনজীবী সমীরন রায়, ইঞ্জিনিয়ার আ. রহিম, সাকিব খান, আমির হামজা, নিলীমা কর, শান্তা হালদার ও জিলিয়ান বিশ্বাসও উপস্থিত ছিলেন।

বিবাহবিচ্ছেদের ভয়াবহ চিত্র

আলোচনায় বক্তারা জানান, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে ১৪ জন বিবাহবিচ্ছেদ করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশেষ করে বরিশাল বিভাগে এ হার তুলনামূলক বেশি এবং বিচ্ছেদের ক্ষেত্রে নারীর সংখ্যাই বেশি।

তবে বিষয়টি নিয়ে সামাজিকভাবে আরও সচেতন হওয়া জরুরি বলে মত দেন বক্তারা।

বিচ্ছেদের প্রধান কারণগুলো তুলে ধরা হয়

বক্তারা বলেন, নারীদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি, পারিবারিক অসহিষ্ণুতা, স্বামী-স্ত্রীর বোঝাপড়ার অভাব।

এছাড়া পরকীয়া সম্পর্ক, মাদকাসক্তি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার সংসার ভাঙনের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া যৌতুক, বাল্যবিবাহ, বহু বিবাহ, যৌন রোগ, শারীরিক অক্ষমতা, গোপন বিয়ে, শাশুড়ি-বউ দ্বন্দ্ব এবং পারিবারিক কলহও দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে বলে জানানো হয়।

সচেতনতার ওপর জোর

বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, সুখী সংসার গড়তে হলে সমস্যা গোপন না করে খোলামেলা আলোচনা জরুরি।

যৌতুক ও বাল্যবিবাহ বন্ধে পরিবারকেই এগিয়ে আসতে হবে।

অবশেষে সভায় বক্তারা বলেন, পারিবারিক বোঝাপড়া, সামাজিক মূল্যবোধ, শিক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতাই পারে বিবাহবিচ্ছেদ কমাতে কার্যকর ভূমিকা রাখতে।

আরও স্থানীয় খবর পড়ুন: প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102