প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চরফ্যাসনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৪৮ প্রার্থীর মনোনয়ন দাখিল | প্রিয় বরিশাল চরফ্যাসনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৪৮ প্রার্থীর মনোনয়ন দাখিল | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

চরফ্যাসনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৪৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
চরফ্যাসনে মেয়র পদে ,priyo barishal

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাসন:: ভোলার চরফ্যাসন পৌরসভা আসন্ন নির্বাচনে মেয়র পদে ৫ ও কাউন্সিলর পদে ৪৮ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার চরফ্যাসন পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সুত্রে জানাযায়, মেয়র পদে (নৌকা প্রতীক) নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ এবং বিএনপি মনোনিত ধানের (শীষ প্রতীক) নিয়ে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র থেকে মোঃ শরিফ হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (হাতপাখা প্রতীক) নিয়ে থেকে আবু ইউসুব ও জাতীয় পার্টি (লাঙল প্রতীক) নিয়ে তারিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জনসহ বিভিন্ন পদে মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৯ জানুয়ারী ৫ম ধাপে চরফ্যাসন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২১ জানুয়ারী ফরম বিতরন শুরু হয়। ফরম বিতরনের দাখিলের শেষ তারিখ ছিল ২ ফেব্রুয়ারী। আগামী ৪ ফেব্রুয়ারি যাছাই বাছাই শেষে ১১ তারিখ প্রতীক বরাদ্দের দেয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি চরফ্যাসন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102