প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু, শনাক্তের হার ৩ এর নিচে | প্রিয় বরিশাল ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু, শনাক্তের হার ৩ এর নিচে | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু, শনাক্তের হার ৩ এর নিচে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী। ১৩ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন ও বাসায় দুজন মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১৬২ জনে।

গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৩৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তে হার দুই দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত্যু আট হাজার ১৬২ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ১৮৮ (৭৫ দশমিক ৮১ শতাংশ) ও নারী এক হাজার ৯৭৪ জন (২৪ দশমিক শূন্য ১৯ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, চল্লিাশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব সাতজন।

বিভাগওয়ারী হিসেবে মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে একজন ও খুলনায় দুজন মারা যান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102