প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, রক্তক্ষরণ নিয়ে শেবাচিমে ভর্তি! | প্রিয় বরিশাল গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, রক্তক্ষরণ নিয়ে শেবাচিমে ভর্তি! | প্রিয় বরিশাল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, রক্তক্ষরণ নিয়ে শেবাচিমে ভর্তি!

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২০ জুন, ২০২৬
গৌরনদী ধর্ষণ

গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, রক্তক্ষরণ নিয়ে শেবাচিমে ভর্তি!

বরিশালের গৌরনদী উপজেলায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দিয়ে তিন বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

মূলত, গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ জালাল শিকদার এলাকা ছেড়ে পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বাউরগাতি গ্রামে গত শুক্রবার (১৯ জুন) আছরের নামাজের পর এই অমানবিক ঘটনা ঘটে।

বাউরগাতি গ্রামের বাসিন্দা ও সরকারি বিএম কলেজের ছাত্র রায়হান মীর জানান, প্রতিবেশী মৃত আজাহার শিকদারের ছেলে জালাল শিকদার ওই শিশুকে কার্টুন দেখানোর কথা বলে নিজের ফাঁকা বসত ঘরে ডেকে নেয়।

এরপর সেখানে তাকে ধর্ষণ করা হয়। জানা গেছে, অভিযুক্ত জালাল একাধিক বিয়ে করলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই।

রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌকির আহমেদ জানান, “শুক্রবার গভীর রাতে শিশুটিকে অত্যন্ত রক্তাক্ত ও যৌনাঙ্গ ফোলা অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক পরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।”

আজ শনিবার (২০ জুন) বিকেলে চিকিৎসাধীন শিশুটির চাচি পাখি বেগম জানান, ইতিমধ্যে শিশুটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পালানোর আড়ালে রহস্য: জানালার গ্রিল ভেঙে চম্পট জালাল !

এদিকে, ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম বলেন, “ঘটনা শোনার পরপরই ওই রাতে আমি হাসপাতালে যাই।

পরে রাত আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত জালাল শিকদারকে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান চালাই।

কিন্তু সেখানে গিয়ে জানা যায়, বাড়ির লোকজনকে ফাঁকি দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিজ ঘরের জানালা ভেঙে আগেই পালিয়ে গেছে।”

অন্য দিকে, পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তবে এই ন্যাক্কারজনক ঘটনায় মামলা দায়েরের জন্য শনিবার বিকেল পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কেউ লিখিত যোগাযোগ করেনি।

লিখিত অভিযোগ বা মামলা প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

মূলত, লম্পট জালালকে দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা।

আরও পড়ুন: শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, গৌরনদী থানার অপরাধ ও বরিশালের সব শেষ খবর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102