প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ব্রিজে রডের বদলে বাঁশ: আগৈলঝাড়ায় ত্রুটিপূর্ণ ঢালাই অপসারণ ও তদন্ত কমিটি | প্রিয় বরিশাল ব্রিজে রডের বদলে বাঁশ: আগৈলঝাড়ায় ত্রুটিপূর্ণ ঢালাই অপসারণ ও তদন্ত কমিটি | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

ব্রিজে রডের বদলে বাঁশ: আগৈলঝাড়ায় ত্রুটিপূর্ণ ঢালাই অপসারণ ও তদন্ত কমিটি

আগৈলঝাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রিজে রডের বদলে বাঁশ

ব্রিজে রডের বদলে বাঁশ: আগৈলঝাড়ায় ত্রুটিপূর্ণ ঢালাই অপসারণ ও তদন্ত কমিটি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমি করিমবাজার খালের ওপর নির্মাণাধীন আয়রন ব্রিজে রডের বদলে বাঁশ ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগের পর উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজে চরম অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা নিশ্চিত করে। জননিরাপত্তার স্বার্থে ত্রুটিপূর্ণ অংশটি ভেঙে ফেলা হয়েছে।

প্রশাসনের কঠোর হুঁশিয়ারি ও তদন্তের নির্দেশ

স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো প্রশাসনের হস্তক্ষেপে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “যারা এই কাজের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের স্বচ্ছতা ও গুণমান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তদন্তে দুর্নীতির প্রমাণ মিললে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বরিশালে সরকারি উন্নয়ন প্রকল্পের মান ও তদারকি নিয়ে বিশেষ প্রতিবেদন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102