প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫ | প্রিয় বরিশাল করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল বিভাগে আক্রান্ত ১০০ ছাড়াল, ১৭ জনই স্বাস্থ্যকর্মী

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৭ লাখ ৮ হাজার ৯০৭টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪ দশমিক ৪৮ শতাংশ।

নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ আটজন আর নারী পাঁচজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৪ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102