প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের দীর্ঘ ২৭ দিন পর মৃত্যু | প্রিয় বরিশাল বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের দীর্ঘ ২৭ দিন পর মৃত্যু | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের দীর্ঘ ২৭ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের দীর্ঘ ২৭দিন পর মৃত্যু

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের দীর্ঘ ২৭ দিন পর মৃত্যু

বরিশালের মুলাদীতে কিশোর গ্যাংয়ের বর্বরোচিত হামলায় গুরুতর আহত যুবক মিলন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ ২৭ দিন লড়াই করে তিনি মৃত্যুবরণ করেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে বর্বরোচিত হামলা

গত ৩০শে মে গ্রামের বাড়িতে বোনের ছেলের সাথে পাশের গ্রামের কিশোরদের কথাকাটাকাটি হয়। মিলন এই তুচ্ছ ঘটনাটি সমাধান করতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে মিলনের মাথায় গুরুতর আঘাত করলে তিনি সাথে সাথে মাটিতে পড়ে যান। পরবর্তীতে প্রথমে স্থানীয় বাজারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়েছিল।

আরও পড়ুন: বরিশালে কিশোর গ্যাং কালচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান

আসামি গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের তীব্র ক্ষোভ ও মানববন্ধন

মিলনের মৃত্যুর পর পূর্বের হত্যা চেষ্টা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের কাউকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খুনিদের দ্রুত ফাঁসির দাবিতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বজনরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মুলাদী বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর সনজীব কুমার পাহলান বলেন, মৃত্যুবরণ করায় ওই মামলাটিই মার্ডার মামলায় রূপ নিয়েছে। যে পলাতক আছে, তাকে ধরার জন্য আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেছি। আমাদের পুলিশের বিভিন্ন সংস্থার মাধ্যমে, শুধু আমি না, পুলিশের র‍্যাবসহ কয়েকটা ইউনিট ওকে ধরার জন্য কাজ করতেছে।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102