প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি | প্রিয় বরিশাল বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয়ায় পুলিশের সাথে ধস্তাধস্তি
????????????????????????????????????

শামীম আহমেদ :: বরিশালে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, ধস্তাধস্তি, ব্যানার টানাটানির মধ্যে দিয়ে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন মিথ্যা মামলা দণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ ফেব্রয়ারী) সকাল সাড়ে ১১ নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলে বাধা প্রদান করা হলে পুলিশের সাথে ব্যানার টানাটানি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বেলা ১২টায় সদর রোডস্থ বিএনপি জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সদস্য কাজী সজিব, জাহিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম বাবু,সম্পাদক তালুকদার সজল, সরকারী বরিশাল কলেজ সাধারন সম্পাদক আল আমিন ও মোঃ রাহাত ফকির প্রমুখ।

এরপূর্বে সকাল ১১টায় মহানগর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা শহীদ আঃ রব সেরনিযাবাত বরিশাল প্রেসক্লাবের সম্মুখে ব্যানার নিয়ে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল বের করে সদর রোড হয়ে দলীয় কার্যালয়ে আসার পথে টাউন হলে কর্তব্যরত এসআই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মিছিলে অনুমতি না থাকার কারনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বাধা প্রদান করে।

এরআগে সকাল ১০টার দিকে বরিশাল মহাগর যুবদল একই কর্মসূচিতে দলীয় কার্যালয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে। মহানগর সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে মহানগরের বিবিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় দণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করার দাবীতে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102