প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে তারেক রহমানকে সাজা দেয়ায় বিক্ষোভে ফেটে পড়ছে বরিশাল বিএনপি | প্রিয় বরিশাল তারেক রহমানকে সাজা দেয়ায় বিক্ষোভে ফেটে পড়ছে বরিশাল বিএনপি | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

তারেক রহমানকে সাজা দেয়ায় বিক্ষোভে ফেটে পড়ছে বরিশাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
তারেক রহমানকে সাজা দেয়ায় বিক্ষোভে ফেটে পড়ছে বরিশাল

শামীম আহমেদ :: নড়াইল আদালতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মানহানি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বরিশাল বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলে বাধা ও দলীয় কার্যালয় চত্বর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মুখরিত হয়ে উঠে।

আজ শুক্রবার (৫ ফেব্রয়ারী) বিকাল ৪টায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল, বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা যুবদলসহ বরিশাল দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল প্রথম বিক্ষোভ প্রতিবাদ সমাবেম করে।

বিকাল ৪টায় নগরীর ব্যবসায়ী এলাকা থেকে মহানগর স্বেচ্ছাসেবকদল এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর সদর রোড অতিক্রমকালে একদল পুলিশের বাধার মুখে পড়ে মিছিল নিয়ে আগাতে না পারায় পুনরায় তারা টাউন হল মসজিদ গেট হয়ে দলীয় কার্যলয়ে এসে মিছিল শেষ করে।

পরে মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মতিউর রহমান মিঠু, সহ-সভাপতি আব্দুল মোমেন কোটন, তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তারেক সোলাইমান ও মিল্টন খান প্রমুখ।

একই সময় বরিশাল দক্ষিণ জেলা যুবদল আগরপুর রোড থেকে একটি মিছিল বের করে পরে তারা দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা করেন। সহ-সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন জেলা যুবদল সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক রুম্মান মোঃ তৌহিদুল ইসলাম উজ্জল ও আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে একটি মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ তাদের মিছিলটি ব্যাড়িকেড দিয়ে আটকে দেয়। অন্যদিকে পরবর্তী সময়ে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল এক প্রতিবাদ সমাবেশ করেন একই দাবীতে।

জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এরআগে বরিশাল উত্তর জেলা যুবদল সালাউদ্দিন পিপলুর নেতৃত্বে প্রতিবাদ সভা করেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102