প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুনিজন সম্মাননা প্রদান | প্রিয় বরিশাল উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুনিজন সম্মাননা প্রদান | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুনিজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুনিজন সম্মাননা

উজিরপুর প্রতিনিধি :: বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন, যার প্রমান স্বপ্নের পদ্মা সেতু। এমপি আরো বলেন, আমরা দীর্ঘ ২১ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। এখন সময় এসেছে মাটি ও দেশের জন্য কাজ করতে হবে। প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সমাজকে মাদকমুক্ত করতে হবে।

তিনি উজিরপুরে রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও গুনিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শনিবার ৬ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু বকর আকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক, বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ সুপার মোল্লা মোঃ আবু জাফর, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম জামাল হোসেন, সাবেক অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী, সহযোগী অধ্যাপক আঃ রহমান সরদার, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু।

উপস্থিত ছিলেন রহিমা-ফাতেমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মালিহা ইসলাম মৌ, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সমাজ সেবক আঃ হাকিম মোল্লা, সামসুল হক মোল্লা, বাবুল হোসেন বেপারী, ইউপি সদস্য মোঃ জাকারিয়া প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাইনুল ইসলাম তালুকদার, সাদিয়া তাসনিম ও এ.বি.এম আনাস। এ সময় বিদ্যালয়ের ১৫ জন কৃতী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ, ২০ জনকে আজীবন সম্মাননা ক্রেষ্ট প্রদান, ১১ জনকে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102