প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গ্রামের মানুষই সবচেয়ে বেশী সুখে শান্তিতে বসবাস করছে : আমু | প্রিয় বরিশাল গ্রামের মানুষই সবচেয়ে বেশী সুখে শান্তিতে বসবাস করছে : আমু | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

গ্রামের মানুষই সবচেয়ে বেশী সুখে শান্তিতে বসবাস করছে : আমু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
গ্রামের মানুষই সবচেয়ে বেশী সুখে শান্তিতে বসবাস করছে

ঝালকাঠি প্রতিনিধি :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, কিভাবে গ্রামের কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্হ্য সেবা দোড় গোড়ায় পৌঁছে দেয়া হলো, কিভাবে একটি মানুষকে স্বাবলম্বি করা হলো, কি ভাবে বিভিন্ন সেকটরে মানুষকে নিজের পায়ে দাড়ানোর সুযোগ করে দেয়া হলো। এমন ও সময় গেছে এ দেশে প্রতি বছর খাদ্য অভাব ছিল, দূর্ভিক্ষ ছিল, আজকের খাদ্যাভাব নেই, দূর্ভিক্ষ নেই, আজকের গ্রামের মানুষই সবচেয়ে বেশী সুখে শান্তিতে বসবাস করছে। প্রত্যেকের কাপড় আছে, সুখে শান্তিতে মানুষ বাস করছে, গৃহহীনদের গৃহের ব্যবস্হা হয়েছে, সরকারের পক্ষ থেকে- শেখ হাসিনার পক্ষ থেকে কল্যাণ মূলক কাজ করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ এগিয়ে নিচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০ টায় রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে হলরুমে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন সুরুজ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, সুপ্রিমকোর্ট এর আইনজীবী সমিতির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. মোস্তফা ফরাজীসহ সভাপতি আক্তার লিটন, যুগ্ন সাধারন সম্পাদক মজিবুর রহমান মৃধা, সাংগাঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি শিকদার বক্তব্য রাখেন।

এসময় নব গঠিত উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের এর কমিটি ঘোষনা করেন সাবেক শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু বিগত ২০১৯ সালের ৫ ডিসেম্বর ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102