প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই | প্রিয় বরিশাল বরিশালে ৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে ৪ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
বরিশাল

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ধর্মাদী মোল্লার বাজারের ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। শনিবার গভীর রাতে দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু আগুনে মুহূর্তের মধ্যে অপরাপর দোকানগুলোতে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানই পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে, দাবি করেছে প্রতিষ্ঠান মালিকেরা।

স্থানীয় জনপ্রতিনিধি কবির চৌধুরী জানান, গভীর রাতে প্রথমে একটি প্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তা নেভাতে উদ্যোগ নেয়। কিন্তু অল্প সময়ের মধ্যে সেই আগুন পার্শ্ববর্তী আরও তিনটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে। ফলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে দোকানগুলো পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসকেও কেউ আর ফোন করেনি। মি. কবির বলেন- ব্যবসায়ীরা একেকজনের ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি দাবি করেছেন।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন জানিয়েছেন, খবর পেয়ে তিনি মোল্লা বাজারে প্রতিনিধি পাঠিয়েছেন। এবং প্রতিষ্ঠান মালিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

কিন্তু প্রতিষ্ঠানগুলোতে কী ভাবে আগুন লেগেছে সেই বিষয়ে নিশ্চিত কেউ কিছু বলতে পারছেন না।

এদিকে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, তাদের কাছে যে মুহূর্তে খবর এসেছে, সেই সময় দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এবং আগুনও নিয়ন্ত্রণে চলে আসে। এই কারণে তাদের কর্মীরা ঘটনাস্থলে আর যায়নি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102