প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে শুরু টিকাদান কর্মসূচি | প্রিয় বরিশাল বরিশালে শুরু টিকাদান কর্মসূচি | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

বরিশালে শুরু টিকাদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে শুরু টিকাদান কর্মসূচি

শামীম আহমেদ :: সারাদেশের ন্যায় বরিশালেও টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজ সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। করোনা ভ্যাকসিন গ্রহনে বরিশালের মানুষকে উদ্বুদ্ধ করতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন সর্বপ্রথম নিজ শরীরে ভ্যাকসিন পুশ করান।

ফ্রন্ট লাইনার হিসেবে যারা করোনা ভ্যাকসিন প্রয়োগ করেন তারা হলেন, শেবাচিম কলেজ’র অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহীন, সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, শেবাচিম’র উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দীন (৫৮), স্বাস্থ্যবিভাগের সহকারী পরিচালক সন্ধা রানী (৫৬), সেবা তত্তাবধায়ক (নার্স) সেলিনা আক্তার (৫৭), সিনিয়র নার্স সাইফুল ইসলাম (৩০) সহ সেবিকা ও সাধারণ জনগন।

ভ্যাক্সিন গ্রহনের পর অনুভূতি জানতে চাইলে শেবাচিমের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় বরিশাল শেবাচিমের ডাক্তার, নার্স নিজ জীবনের ঝুকি নিয়ে করোনা আক্রান্ত রোগীদের প্রায় ১ বছর ধরে সেবা করে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাক্সিন দেশে আমদানি করার পরে চিকিৎসক ও সেবিকাদের অগ্রাধিকার দেওয়ায় তাকে ধন্যবাদ জানান। শেবাচিমের সকল চিকিৎসক ও নার্সসহ- সাধারণ মানুষকে উৎসাহ প্রদান করতে তিনি প্রথমে নিজ শরীরে এই ভ্যাক্সিন পুশ করিয়েছেন। ভ্যক্সিন নেওয়ার পরে তার কোন পার্শ প্রতিক্রিয়া দেখা দেয়নি।

ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবিত সাদিক আব্দুল্লাহ বিভাগীয় শহর বরিশাল সিটি কর্পোরেশনে করোনা ভ্যাক্সিন অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভ্যাক্সিন নিতে আগ্রহীদের মেয়র বিসিসির অতিসত্তর নিবন্ধন করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

শেবাচিমের সেবা তত্তাবধায়ক (নার্স) সেলিনা আক্তার (৫৭) ভ্যাক্সিন নেয়ার পরে বলেন, ভ্যাক্সিন নেয়ার পরে তার কোন তাৎক্ষনিক পার্সপতিক্রিয়া দেখা দেয়নি। তিনি জানান করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকিনিয়ে শেবাচিমের ১ হাজার নার্স রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। অনেকে আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে তারা স্বুস্থ্য হয়েছেন ১ জন নার্সও মারা যায়নি। তিনি সকল নার্সদের উদ্বুদ্ধ করতে নিজ শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করেন।

আজ শেবাচিম হাসপাতাল, সদর হাসপাতাল, পুলিশ লাইন্সে ফ্রন্টলাইনার হিসেবে প্রথম ধাপে বরিশালের ৮ টি পয়েন্টে নিবন্ধিত ৪২৭ জনের শরীরে করোনা ভ্যাক্সিন প্রয়োগ করা হবে বলে জানান বিসিসির প্রধান স্বাস্থ কর্মকর্তা ডাঃ মতিয়ার রহমান। যার মধ্যে শেবাচিমে ১৮১ জন, সদরে ১২১ জন, পুলিশ ১২৫ জন।

 

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102