প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ ছেড়ে দেবে না : কাদের | প্রিয় বরিশাল বিএনপিকে বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ ছেড়ে দেবে না : কাদের | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিএনপিকে বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ ছেড়ে দেবে না : কাদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
বিএনপিকে বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ ছেড়ে দেবে না

অনলাইন ডেস্ক :: বিএনপিকে বিনা চ্যালেঞ্জে আওয়ামী লীগ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জেল, জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। তাদের (বিএনপি) কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’

রোববার (৭ ফেব্রুয়ারি) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন শুরু করেছে হাঁক ডাক। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না। পরাজিত প্রার্থীদের রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কি লাভ হবে? বিএনপি নেতাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েসী বার্তা তোতাপাখির মতো তারা পড়েন। বিএনপির নয়া পল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন। বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য ঢাকা শহরে ৫০০ লোকের একটি মিছিলও করতে দেখেনি জণগণ।

মন্ত্রী বলেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ভয়ের বৃত্তে এখন আবর্তিত হচ্ছে। পাঁচশ’ সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও একটি বড় মিছিল যারা করতে পারে না, তাদের মেরুদণ্ডের শক্তি সম্পর্কে জনগণ বুঝতে পেরেছে বলেই নির্বাচনে তাদের ভোট দেয়না।’

বিএনপির কেবলা এখন লন্ডনে উল্লেখ করে তিনি বলেন, ‘লন্ডনকে খুশি করার জন্যই তারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে। টেমস নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা-মেঘনা-যমুনায় জোয়ার আনা যাবে না। জনবিচ্ছিন্ন এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহনের দিবাস্বপ্ন, অধরাই থেকে যাবে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102