প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে পটুয়াখালীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল | প্রিয় বরিশাল পটুয়াখালীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

পটুয়াখালীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি ॥
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
পটুয়াখালীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মহিপুরে রায়হান (২২) নামের এক যুবককে গাছের সাথে হাত-পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানতে পারে পরিবার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় নির্যাতনের শিকার হন রায়হানের।

তার পিতা শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মহিপুর থানায় একই এলাকার ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে উল্লেখ করে একটি অভিযোগ করেন।

এদিকে অভিযোগ দায়েরের দুইদিন অতিবাহিত হলেও ওই যুবককে এখনো উদ্ধার কিংবা অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃত রায়হান মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

রায়হানের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রায়হান তার শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তার সঙ্গে মোটরসাইকেল এবং একটি মোবাইল সেটসহ নগদ এক লাখ টাকা ছিল।

সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান। এসময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

ওইদিন রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। ভিডিওতে দেখা যায়- বেশ কয়েকজন যুবক রায়হানের হাত-পা বেঁধে অকথ্য ভাষায় গালগালসহ এলাপাথারি মারধর করছে।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তবে আসামিদের গ্রেফতার এবং রায়হানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102