প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল ছানা | প্রিয় বরিশাল কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল ছানা | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

কুকুরের দুধ খেয়ে বেড়ে উঠছে বিড়াল ছানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রতিমুহূর্তে একটি বিড়াল ছানাকে দুধপান করাচ্ছে একটি পোষা কুকুর। বিড়াল ছানাটির মা নেই। প্রকৃতির নিয়ম ভেঙে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহে বড় করে তুলছে পোষা কুকুরটি।

বিড়াল ছানার প্রতি কুকুরের এমন বিরল ভালোবাসা দেখে অবাক এলাকাবাসী।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা আশরাফের ছোট্ট চায়ের দোকানের পাশে রাত গভীর হলেই দেখা যায় পোষা কুকুর ও বিড়াল ছানাকে। প্রতিমুহূর্তে মায়ের মমতায় আগলে রেখে বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে কুকুরটি। বিড়াল ছানাটি বেওয়ারিশ। দীর্ঘদিন সন্ধান নেই মা বিড়ালটির। রীতিমতো কুকুরটির দুধপান করেই বেড়ে উঠছে ছানাটি। মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। ছানাটিও অনায়াসে দুধপান করছে কুকুরটির।

পোষা কুকুরটির মালিক চায়ের দোকানদার আশরাফ হোসেন জানান, মা কুকুরটি চারটি বাচ্চা প্রসব করলেও কয়েক দিনের মাথায় মারা যায় বাচ্চাগুলো। একা হয়ে পড়ে মা কুকুরটি।

তবে বাচ্চাগুলো মারা যাওয়ার কয়েক দিন পরেই অজ্ঞাত ছোট্ট এক বিড়াল ছানাটিকে আপন করে নেয় কুকুরটি। কুকুরটিও রীতিমতো তার বাচ্চাদের হারানোর কষ্ট ভুলতে বিড়াল ছানাটিকে নিয়ম করে দুধ পান করায়। কুকুরটির দুধ পানেই এখন বেশ বড় হয়ে উঠছে বিড়াল ছানাটি।

আশরাফ বলেন, সারাদিন একসঙ্গে এদিক-ওদিক ঘোরাফেরা করলেও রাত হলেই আমার দোকানের পাশে এসে থাকে। প্রতিনিয়ত উৎসুক মানুষ অবাক বিস্ময়ে দেখেন এ দৃশ্য।

বাউফলের বেসরকারি সংগঠন সেভ দ্য বার্ড অ্যান্ড বির পরিচালক এমএ বাশার জানান, কুকুর-বিড়ালের মমতা আর ভালোবাসার এমন দৃশ্য থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102