প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে গৌরনদীতে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ | প্রিয় বরিশাল গৌরনদীতে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

গৌরনদীতে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

গৌরনদীতে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল: ‘সরকারি খালে অবৈধ স্থাপনা’ শিরোনামে ৮ ফেব্রুয়ারি পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসনের টনগ নড়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকার খালের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার সংবাদ পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক, সার্ভেয়ার মো. শাহজাদা মিয়া, এবং ভূমি সহকারী কর্মকর্তা মিশেল আল সাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বার্থী বাজারের পূর্ব পার্শ্বে সরকারি কোটি টাকার সম্পত্তি দখল করে খালের মধ্যে ১৫টি পাকা দোকানঘর নির্মাণ কাজ শুরু করেছিলেন স্থানীয় প্রভাবশালী আজিম উদ্দিন মোল্লা ও তার সহদর মোফাজ্জেল হোসেন মোল্লা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102