প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আমলারা কি রাজনীতিতে জড়িয়ে যাচ্ছেন? | প্রিয় বরিশাল আমলারা কি রাজনীতিতে জড়িয়ে যাচ্ছেন? | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

আমলারা কি রাজনীতিতে জড়িয়ে যাচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

গত মার্চে করোনা মোকাবেলার সময় জেলাগুলোর দায়িত্ব দেয়া হয়েছে সচিবদেরকে। এর পর থেকে স্থানীয় এলাকাগুলোতে সচিবদের প্রভাব প্রতিপত্তি বেড়েছে। প্রশাসনিক প্রয়োজনের সচিবদের এলাকায় ঘন ঘন যাওয় হচ্ছে আর এ কারণে অনেক এলাকার স্থানীয় এমপি কিংবা মন্ত্রীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। অনেক এলাকাতেই অভিযোগ পাওয়া যাচ্ছে যে আমলারা রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি আগ্রহী হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন। এর ফলে রাজনৈতিক অঙ্গনে একটা নতুন মেরুকরণ এবং অস্বস্তি তৈরি হয়েছে।

আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, আমলাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছিলো তারা সেই দায়িত্বের বাইরে গিয়ে বিভিন্ন রাজনৈতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন যা অনাকাঙ্খিত। আবার সচিবদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যখন এলকায় যাচ্ছেন সেটা স্থানীয় সংসদ সদস্যরা সহ্য করতে পারছেন না। অনেকক্ষেত্রে তারা স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছেন। আমলা এবং জনপ্রতিনিধিদের এই বিরোধ বিভিন্ন জায়গায় ক্রমশ প্রকাশ্য রূপ ধারন করেছে।

একজন সচিব যখন এলাকায় যাচ্ছেন তখন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা তার প্রতি আনুগত্য দেখাচ্ছেন এবং জেলার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত সচিবের সঙ্গে যোগাযোগ করছেন। এতে করে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাব এবং ভূমিকা ক্ষুন্ণ হচ্ছে যা জনপ্রতিনিধিরা পছন্দ করছেন না। একাধিক জনপ্রতিনিধি বলেছেন, যে এলাকায় কি কর্মকাণ্ড হচ্ছে সে ব্যাপারে জনপ্রতিনিধিদের সেভাবে জানানো হচ্ছে না। প্রশাসনিকভাবে সবকিছুর সিদ্ধান্ত হচ্ছে। আর এর ফলে স্থানীয় পর্যায়ে নতুন করে সংকট তৈরি হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102