প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরগুনায় দুই কোটি টাকার তক্ষকসহ পাচারকারী আটক | প্রিয় বরিশাল বরগুনায় দুই কোটি টাকার তক্ষকসহ পাচারকারী আটক | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরগুনায় দুই কোটি টাকার তক্ষকসহ পাচারকারী আটক

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
বরগুনায় দুই কোটি টাকার

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটায় দুই কোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ রঞ্জন বারিক (৪৫) নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। আটক পাচারকারী চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামের নকুলেশ্বর বারিকের ছেলে রঞ্জন বারিক (৪৫)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুন্সিরহাট এলাকা থেকে তক্ষক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ রঞ্জন বারিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি। উদ্ধারকৃত তক্ষকটির দাম ২ কোটি টাকা হবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102