প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের ৭৭ ইউনিয়নে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন | প্রিয় বরিশাল বরিশালের ৭৭ ইউনিয়নে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালের ৭৭ ইউনিয়নে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালের ৭৭ ইউনিয়নে প্রার্থী

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ৭৭ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের পক্ষে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন চরমোনাই পীর। সোমবার রাতে বরিশাল নগরীর এমসি অডিটোরিয়ামে জেলা ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা শেষে দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি প্রার্থীদের হাতপাখা প্রতীকের ব্যাচ পরিয়ে দেন।

এ সময় চরমোনাই পীর বলেন, দেশের রাজনীতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী-সমর্থকরা দেশের সাধারণ জনগণকে ইসলামের সঠিক দাওয়াত দিয়ে হাতপাখার পক্ষে গণজোয়ার তৈরি করবে।

কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

ইসলামী আন্দোলনের বরিশালের মুখপাত্র আরমান হোসেন রিয়াদ জানান, বরিশাল জেলার ৯ উপজেলার ৭৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলোতে চেয়ারম্যান প্রার্থী দিয়েছেন চরমোনাই পীর। বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের প্রার্থী ঘোষণা দেবে মহানগর ইসলামী আন্দোলন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102