প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে কুমিল্লায় স্ত্রী ও শাশুড়ি হত্যার ঘটনায় গ্রেফতার | প্রিয় বরিশাল কুমিল্লায় স্ত্রী ও শাশুড়ি হত্যার ঘটনায় গ্রেফতার | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

কুমিল্লায় স্ত্রী ও শাশুড়ি হত্যার ঘটনায় গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
স্ত্রী-শাশুড়িকে হত্যা করে মরদেহের পাশে বসেছিলেন ঘাতক

কুমিল্লায় স্ত্রী ও শাশুড়ি হত্যার ঘটনায় গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৃশংস ঘটনা ঘটেছে। নিজের স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ি বানু বিবিকে (৫০) ছুরিকাঘাত করে হত্যা করেছেন ৩৫ বছর বয়সী লোকমান হোসেন। ঘটনার পর তিনি মৃতদেহের পাশে বসে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লোকমান পেশায় রিকশাচালক এবং মাদকাসক্ত। ঘাতক দাবি করেছেন, তার স্ত্রী পরকীয়ার আসক্ত ছিল। বিষয়টি সমাধানের জন্য তিনি শাশুড়িকে বাড়িতে নিয়ে আসেন, কিন্তু শাশুড়ি সমাধান না করে তার স্ত্রীকে গালমন্দ করলে সে ক্ষুব্ধ হয়ে উভয়কে ছুরিকাঘাত করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102