প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দুই মেয়র প্রার্থীসহ আ. লীগের ১৪ নেতাকর্মী বহিষ্কার | প্রিয় বরিশাল বরিশালে দুই মেয়র প্রার্থীসহ আ. লীগের ১৪ নেতাকর্মী বহিষ্কার | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

বরিশালে দুই মেয়র প্রার্থীসহ আ. লীগের ১৪ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

পৌর নির্বাচনকে সামনে রেখে বরিশলের বানারীপাড়া ও মুলাদী পৌর নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ উপজেলার আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু এবং সহায়তা করায় পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, ১নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান, মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুজ্জামান রুবেলের বিরোধীতা করে নির্বাচনে অংশ নেওয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক দিদারুল ইসলাম খান। তাকে সহায়তা করছেন পৌর কৃষক লীগের সভাপতি আ. রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান টিপু, মিজানুর রহমান, মোসলেম উদ্দিন বয়াতী, দেলোয়ার হোসেন, এমএ অজিজ, আনোয়ার হোসেন তালুকদারকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, প্রথম পর্যায়ে স্ব স্ব উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে ওই সকল নেতাকর্মীদের বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটি ও জেলা আওয়ামী লীগের কাছে চিঠি পাঠানো হয়। তাদের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা কমিটি দুই উপজেলার এই ১৪ নেতাকর্মীকে তাদের প্রাথমিক সদস্য পদসহ কমিটির সকল পদ-পদবি থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102