প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে নিজের গলা ব্লেড দিয়ে কাটলো যুবক! | প্রিয় বরিশাল বরিশালে নিজের গলা ব্লেড দিয়ে কাটলো যুবক! | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশালে নিজের গলা ব্লেড দিয়ে কাটলো যুবক!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে নিজের গলা ব্লেড দিয়ে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্লেড দিয়ে নিজের গলা কেটে নিজেকে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ফেরদৌস খান (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিশারদ গ্রামের দক্ষিণ জুহুরা খাতুন দাখিল মাদরাসা এলাকায় সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটলেও দুই ঘন্টা পর পুলিশ ফেরদৌসকে উদ্ধার করা হয়।

ফেরদৌস ওই গ্রামের হানিফ খানের ছেলে। সে গত বছর সিংহেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।

ফেরদৌসের প্রতিবেশী মো. রেজভী জানান, ফেরদৌস ব্লেড দিয়ে নিজের গলায় পোচ দিয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখে বন্দর থানায় খবর দেয়। পুলিশ ফেরদৌসকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে। এর দেড় বছর আগেও সে একইভাবে ব্লেড দিয়ে নিজের শরীর রক্তাক্ত করে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ফেরদৌসকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে। ফেরদৌসের মা তার বাবাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। তার বাবা ঢাকায় চাকরি করে। ফেরদৌস এখানে দাদার বাড়িতে থাকে। মানসিক সমস্যা থেকেই সে ঘটনা ঘটিয়েছে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102