প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে হ্যালেপকে উড়িয়ে শিরোপার দুই ধাপ দূরে সেরেনা | প্রিয় বরিশাল হ্যালেপকে উড়িয়ে শিরোপার দুই ধাপ দূরে সেরেনা | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

হ্যালেপকে উড়িয়ে শিরোপার দুই ধাপ দূরে সেরেনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
হ্যালেপকে

সেই ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়। প্রতিযোগিতার শেষ শিরোপা তো বটেই, সেটাই হয়ে আছে সেরেনার সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়। এরপর থেকে আর অজি ওপেনের শেষ চারেই উঠতে পারেননি যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। তার সে খরা অবশেষে কেটেছে আজ। কোয়ার্টার ফাইনালে সিমোনা হ্যালেপকে সরাসরি সেটে উড়িয়ে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়ার দুই ধাপ দূরে চলে এসেছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় টেনিস তারকা হ্যালেপকে দাঁড়াতেই দেননি সেরেনা। শুরু থেকে আধিপত্য ধরে রেখে জয় তুলে নেন ৬-৩, ৬-৩ গেমে। তাতে চার বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত হয় তার।

সেমিফাইনালে তার প্রতিপক্ষ নাওমি ওসাকা। যার বিপক্ষে ২০১৮ ইউএস ওপেনের ফাইনালে হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন সেরেনা। জাপানি তারকা ওসাকাও অবশ্য সেমিফাইনালে এসেছেন প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে। সু-ওয়েই সেইহের বিপক্ষে তিনি জিতেছেন ৬-২, ৬-২ গেমে। আগামী বৃহস্পতিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন দুজনে।

প্রতিযোগিতার অন্য কোয়ার্টার ফাইনালে আগামীকাল শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি খেলবেন ক্যারোলিনা মুকোভার বিপক্ষে। আর জেনিফার ব্র্যাডি মুখোমুখি হবেন জেসিকা পেগুলার।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102