প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মিরাজের ব্যাটে-বলে দারুন পারফরম্যান্স | প্রিয় বরিশাল মিরাজের ব্যাটে-বলে দারুন পারফরম্যান্স | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

মিরাজের ব্যাটে-বলে দারুন পারফরম্যান্স

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১

খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সহজ এক জয় এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার আজ (শুক্রবার) মিরপুরে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাতে ৭ উইকেট হাতে রেখে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে খেলাঘর।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৮ রানেই আটকে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান (৪২ বলে ৬ বাউন্ডারিতে) করেন আল আমিন হোসেন। এছাড়া আজমীর আহমেদ ২১ বলে ২৮, সাব্বির রহমান ২১ বলে ২৩ আর শেষদিকে জাকের আলি ১২ বলে খেলেন হার না মানা ১৯ রানের ইনিংস।

৪ ওভারে ২ উইকেট পেলেও ৩৪ রান খরচ করেন মাসুম খান। তবে মিতব্যয়ী ছিলেন মেহেদি হাসান মিরাজ। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় একটি উইকেট নেন এই অফস্পিনার।

এরপর ব্যাট হাতেও দারুণ এক হাফসেঞ্চুরি করেছেন মিরাজ। তার ৪৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানের ইনিংসে ভর করেই সহজ জয়ের পথে হেঁটেছে খেলাঘর। এছাড়া ৪৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জহুরুল ইসলাম।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন আর সাদিকুর রহমানকে হারিয়ে ফেলেছিল খেলাঘর। সেখান থেকে তৃতীয় উইকেটে ৯৭ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন মিরাজ-জহুরুল।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102