প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ৪ উইকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর | প্রিয় বরিশাল ৪ উইকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

৪ উইকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুর শেরেবাংলায় শাইনপুকুরের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।

টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দোলেশ্বরকে সামনে ১৬৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শাইনপুকুর।

দুই বল বাকি থাকতে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

দোলেশ্বরের এ জয়ে সবচেয়ে বেশি অবদান টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান ও ফজলে মাহমুদের।

শাইনপুকুরের বোলার তানভির ও সুমনকে তুলোধোনা করে মাত্র ৩৫ বলে ফিফটি হাঁকিয়েছেন সাইফ। যেখানে ৩ বাউন্ডারি ও ৪টি ছক্কার মার রয়েছে।

ফিফটি না পেলেও ৩৩ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ফজলে। ৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা মেরেছেন তিনি।

১৩ রানের মাথায় ওপেনার তৌফিক খানের আউটের পর হাল ধরেন সাইফ। দলীয় রান ২৯-এ পৌঁছালে আউট হয়ে যান অপর ওপেনার উজ্জ্বলও।

এরপর সাইফের সঙ্গে জুটি বাঁধেন ফজলে মাহমুদ। দুজনে দুর্দান্ত ব্যাট করে খেলা নিয়ে যান ৮৪ রানে।

তাদের ৫৫ রানের জুটি ভাঙেন তানভির ইসলাম। ১২.৫ ওভারে তানভিরের বলে কাটায় কাটায় ৫০ রানে আউট হয়ে ফেরেন সাইফ।

সাইফের আউটের সময় ফজলের ব্যক্তিগত সংগ্রহ ছিল ২০ বলে ১৬ রান। এর পর শামিমের সঙ্গে জুটি গড়ে এগিয়ে যান ফজলে।

১৭তম ওভারে মোহর শেখের বলে ৪১ রানে ফজলে যখন আউট হন তখন জয়ের জন্য বাকি আর ৩৫ রানের।

যা ঝড়ো ব্যাটিং করে সহজেই তুলে নেন অধিনায়ক ফরহাদ রেজা। ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ১১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি।

৪ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে শাইনপুকুরের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেন।

পেসার ফরহাদ রেজাকে বেদম পিটুনি দিয়ে ৪.৩ ওভারে ৪৯ রানে স্কোরবোর্ডে জমা করেন তারা।

এরপরই প্রথম ব্রেকথ্রু এনে দেন অফস্পিনার শামিম পাটোয়ারি।

তার বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তানজিদ তামিম। ব্যাকফুটের শট ফ্রন্টফুটেই খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তামিম। নিজের বলে নিজেই পিচের ৫ গজ দূরে দাঁড়িয়ে ধরে ফেলেন শামিম পাটোয়ারি।

১৬ বলে ২৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার। এর কয়েক বল পরে দুটি বিশাল ছক্কাও হাঁকিয়ে ডানহাতি পেসার রেজাউর রহমান রাজার বলে আউট হন সাব্বির।

১৯ বলে খেলা ৩৬ রানের ইনিংসটি শেষ হয় তার।

দুই ওপেনারের বিদায়ের পর নামেন রবিউল ইসলাম রবি আর মাহিদুল ইসলাম অংকন। ৩২ বলে ৪৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন অংকন।

রবিউল করেন ৩৬ বলে ৩৪ রান। বাকিরা আর কেউ তেমন একটা রান করতে পারেননি। অধিনায়ক তৌহিদ হৃদয় ৮ বলে ১০ রান করে রেজাউর রহমান রাজার বলে আউট।

ইনিংসের শেষ বলে তুখোড় ফিল্ডার শামিম পাটোয়ারির দারুণ ক্যাচের শিকার হন ঝড়ো ইনিংস খেলা অংকন।

বিউল ও অংকরেন ইনিংসে ওপর ভর করেই ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় শাইনপুকুর।

৪ ওভারে ২১ রানে ২ উইকেট শিকার করেছেন শামিম পাটোয়ারি। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন পেসার রেজাউর রহমানও।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102