প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া | প্রিয় বরিশাল জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :

জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে টিম অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

অস্ট্রেলিয়ার সঙ্গে নিয়মিত লড়াইয়ে নামা হয় না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ বিশ্বকাপে। ২০২০ সালে দ্বিপাক্ষিক সিরিজ থাকলেও সেটি ভেস্তে গেছে করোনার কারণে। এ বছর শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজ মাঠে গড়াবে আগস্টের শুরুতে। এনিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট মিরপুর কেন্দ্রীক হয়ে পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিই হয়েছে মিরপুরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে, অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ অন্তত দুই ভেন্যুতে নিতে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এনিয়ে আপত্তি জানিয়েছে, বিমানবন্দরের ঝামেলা আর পাব্লিক প্লেস এড়াতে তারা এক ভেন্যুতেই পাঁচটি ম্যাচ খেলতে চাইছে।

বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আলোচনা চলছে। আজও একটি বৈঠক ছিল। দুই পক্ষের দেনদরবার নিয়ে কথা চলছে। প্রাথমিক যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে তারা তাদের সুবিধা-অসুবিধার কথা আমাদের জানাচ্ছে। আমরা সম্ভাব্য জানাচ্ছি। যেহেতু করোনার মধ্যে সিরিজ, সেহেতু আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের একটি ব্যাপার আছে, এগুলো নিয়েই মূলত আলোচনা চলছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পক্ষ থেকে দুটি ভেন্যুর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তারা এটিতে আপত্তি জানিয়েছে। তারা চাইছে একটি ভেন্যুতেই পাঁচটি ম্যাচই খেলতে। যেহেতু শহর বদলানোর ঝক্কি আছে। এখানে একাধিকবার বিমানবন্দর ব্যবহারেরও একটি ইস্যু আছে।’

সব ঠিক থাকলে সিরিজে অংশ নিতে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে পা রাখবে অজিরা। যদিও সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সিরিজের সম্ভাব্য দিনক্ষণ হতে পারে ১ থেকে ১০ আগস্টের ভেতর। জানা গেছে, বাংলাদেশে এসে ৩ দিনের হোটেল কোয়ারেন্টাইন করবে সফরকারীরা। যেখানে দুটি পরীক্ষার ফল নেগেটিভ আসলে অনুশীলনের সুযোগ মিলবে। জটিলতা আছে অনুশীলন ম্যাচ নিয়েও। তবে কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়। সব ঠিক হতে এখনো ১০ দিনের মতো সময় লেগে যাবে।

বোর্ডের সেই কর্তা বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে যে আলোচনা হয়েছে কোয়ারেন্টাইন নিয়ে, সেখানে আমাদের পক্ষ থেকে তিনদিনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনদিনে দুবার নেগেটিভ এলে অনুশীলনে নামতে পারবে। যেমনটি হয়েছিল শ্রীলঙ্কা সিরিজে। তবে সব বিষয়গুলোই এখনো মৌখিক পর্যায়ে আছে। আগামী ২০ জুনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102