প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সাকিবের শাস্তি কমানোর আবেদন মোহামেডানের | প্রিয় বরিশাল সাকিবের শাস্তি কমানোর আবেদন মোহামেডানের | প্রিয় বরিশাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক ভোগান্তি কমাতে বিসিসি’র বড় উদ্যোগ: চালু হলো ‘আমাদের বরিশাল’ ফেসবুক গ্রুপ চাঁদমারির মনোয়ারা হোটেল রান্নায় ব্যবহার করছে ‘ম্যাজিক মসলা’: বাড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

সাকিবের শাস্তি কমানোর আবেদন মোহামেডানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুন, ২০২১

সাকিব আল হাসানের কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে প্রথমে স্টাম্পে লাথি ও পরে স্টাম্প তুলে আছাড় মারেন মোহামেডান অধিনায়ক। ড্রেসিং রুমে ফেরার পথে তেড়ে যান আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের দিকে।

এই ঘটনায় রোববার সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করে সিসিডিএম। তাদের দেওয়া ওই শাস্তি কমানোর আবেদন জানিয়েছে ডিপিএলে সাকিবের ক্লাব মোহামেডান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। যদিও সিসিডিএম জানিয়েছে, এখনো কোনো চিঠি পায়নি তারা।

তিনি বলেন, ‘সাকিবের শাস্তি কমানোর বিষয়টি নিয়ে আমরা সিসিডিএমের কাছে আপিল করেছি। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সিসিডিএমকে মেইল করেছি। যেহেতু সিদ্ধান্তটি পেতে দেরি হয়েছে। এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপিলের। এটি আর্কাইভ করে পাঠাতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাতেই মেইল করেছি। আজকে সরাসরি চিঠি গেছে।’

 

কিন্তু সিসিডিএমের সদস্য সচীব আলী হোসেন জানান, মোহামেডানের কাছ থেকে এমন কোনো আবেদন পাননি তারা। এই প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, ‘সিসিডিএম পায়নি কেন বলছে আমি জানি না। আমরা তাদেরকে মেইল পাঠিয়েছি। তারা মেইল চেক করলেই দেখতে পাবে। আমাদের ক্লাবের ডিরেক্টর অ্যাডমিন কাজী ফিরোজ রশীদ এমপি চিঠিটি ইস্যু করেছেন।’

কিন্তু গতকাল সিসিডিএম থেকে জানানো হয়েছে, সাকিব তার সাজা মেনে নিয়েছেন। এমনকি ম্যাচ রেফারির পাঠানো রিপোর্টে স্বাক্ষরও করেছেন। তবে কেন আবেদনের পথে হাঁঠছে তার ক্লাব?

ব্যাখ্যায় মাসুদুজ্জামান জানান, ‘আমরা দুটি বিষয় এখানে আবেদন করেছি। একটি আমরা আবেদন সাজা মওকুফের জন্য। সেটি যদি না হয় তবে সাজা কমানোর আবেদন জানিয়েছি। এখন দেখা যাক উনারা কী করে।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102